ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ২ মার্চ ২০২১
আপডেট: ১২:১৮, ৩ মার্চ ২০২১

চলতি বছরই করোনা মহামারী থেকে মুক্তির চিন্তা ‘অবাস্তব’!

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগ। তবে ২০২১ সালের মধ্যে করোনা মহামারি থেকে সারা বিশ্ব মুক্তি পাবে এমন আশা করাকে ‘অপরিণত’ এবং ‘অবাস্তব’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০২০ সালের তুলনায় করোনার সংক্রমণ ২০২১ সালে অনেকটাই কমেছে। কিন্তু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হওয়ায় সাধারণ মানুষের ভাইরাসের জন্য দেয়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। এমন অবস্থায় গত ছয় সপ্তাহ ধরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান সাংবাদিকদের বলেছেন, এ বছর শেষ হতেই মহামারি শেষ হয়ে যাবে, এটা খুবই অপরিণত ভাবনা। আমার ধারণা, এটা অবাস্তবও।

মাইকেল রায়ান

তবে রায়ান মনে করেন, এ বছর করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমে যাবে।

রায়ান বলেন, ভ্যাকসিন যদি কার্যকরী প্রভাব বিস্তার করে, তাহলে বছর শেষে করোনায় হাসপাতালে ভর্তি এবং মৃত্যু অনেকটাই কমে যাবে। সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়