আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৩:৪২, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৩:৪২, ৩ মার্চ ২০২১
টিকা না নিলে মিলবেনা পবিত্র হজের সুযোগ
পবিত্র হজ। ফাইল ছবি
করোনার টিকা না নিলে চলতি বছর পবিত্র হজ পালনের সুযোগ পাওয়া যাবে না। বুধবার (৩ মার্চ) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি জানিয়েছে রয়টার্স।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, যারা এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসতে চান, তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।
করোনা মহামারীর কারণে গত বছর স্বল্পসংখ্যক দেশি-বিদেশি মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়েছিল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















