ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৯, ৩ মার্চ ২০২১

মিয়ানমারে পুলিশের গুলিতে প্রাণ গেল আরও ৯ বিক্ষোভকারীর

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের হামলা

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের হামলা

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার মিয়ানমারের রাস্তায় নামায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন ৯ জন মারা গিয়েছেন বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে ২ জন, ইয়াঙ্গুনে ১ জন, মিংগিয়ানে ১ জন এবং সাগাইং অঞ্চলের মনওয়া শহরে ৫ জনকে গুলি করেছে নিরাপত্তা বাহিনী।

মিংগিয়ানের শিক্ষার্থী সমাজকর্মী মো মিন্ট হেইন জানান, ‘তারা তাজা বুলেট দিয়ে আমাদের ওপর গুলি চালিয়েছে। একজন মারা গেছেন। তার বয়স কম, একটি কিশোর ছেলে, মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।’

এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর এক মুখপাত্রকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

এর আগে গত রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

মিয়ানমার নাউ সংবাদ সস্থা জানিয়েছে, বুধবার ইয়াঙ্গুনে ৩শ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পশ্চিমের চিন প্রদেশ, উত্তরের কাচিন প্রদেশ, উত্তরপূর্বের শান প্রদেশ, সাগাইংয়ের কেন্দ্রীয় অঞ্চলসহ সারা দেশেই বিক্ষোভ কর্মসূচী চলেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়