ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ৪ মার্চ ২০২১

বোমা হামলার আশঙ্কায় তাজমহলের সব ফটক বন্ধ

তাজমহল। ফাইল ছবি

তাজমহল। ফাইল ছবি

বোমা হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তাজমহলের সব ফটক। বৃহস্পতিবার সকালে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেছিলেন পর্যটকেরা। হঠাৎ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এমন পরিস্থিতিতে দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। তারা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

করোনা পরিস্থিতির কারণে প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে। দুপুর ২টার আগে আড়াই হাজার এবং বাকিরা এরপর। এমন এক ঐতিহাসিক সৌধে হঠাৎ বোমা আতঙ্কে কিছুটা নড়ে গিয়েছে প্রশাসন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়