ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৪ মার্চ ২০২১

বিক্ষোভে উত্তাল মিয়ানমার একদিনে দেখল ৩৮ মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

সেনা অভ্যুত্থানের পর বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার। এদিন পুলিশের গুলিতে মারা গেছেন অন্তত ৩৮ জন। রাবার ও লাইভ বুলেট দিয়ে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি করেছে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারের জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার বলেছেন, দেশটি থেকে একের পর এক হতবাক করা ফুটেজ আসছে। তিনি জানান, অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, মিয়ানমারের ইয়াঙ্গুনসহ একাধিক শহরে সামান্য সতর্কতা দিয়ে বিক্ষোভে সরাসরি গুলি করেছে নিরাপত্তা বাহিনী।

সেভ দ্য চিলড্রেনের দেয়া তথ্য মতে নিহতদের মধ্যে ১৪ ও ১৭ বয়সী দুই কিশোর রয়েছে। ১৯ বছরের এক নারীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

বুধবারের ঘটনায় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। ইতিমধ্যে একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আনা যুক্তরাষ্ট্রও বলেছে, তারা মিয়ানমার সেনা বাহিনীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছে।

প্রতিবেশী দেশগুলো থেকে সেনাদের সংযত হওয়ার আহ্বানের পরদিনই ব্যাপক হতাহতের ঘটনা ঘটল।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নেতা পোপ ফ্রান্সিস। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়