আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:০৬, ৫ মার্চ ২০২১
৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, সুনামির সতর্কতা
সংগৃহীত
নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। এর জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটার দিকে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল নর্থ আইল্যান্ডের জিসবর্ন শহর থেকে ১৪৮ মাইল দূরে এবং সাগরের ৬ দশমিক ২ মাইল গভীরে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র থেকে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সুনামির তরঙ্গ দেখা দিতে পারে। তাই সুনামির সতর্কবার্তা দেয়া হয়েছে। এরই সাথে দ্রুততম সময়ে আশপাশের এলাকার লোকদের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে ২০১১ সালে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প সরাসরি আঘাত হেনেছিল নিউজিল্যান্ডের রাজধানী ক্রাইস্টচার্চ শহরে। শহরটির অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ১৮৫ জন মানুষের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। ধ্বংসের মুখে পড়েছিল অধিকাংশ শহরতলিও।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















