আন্তর্জাতিক ডেস্ক
করোনা: কুয়েতে এক মাসের কারফিউ জারি
ফাইল ছবি
করোনা সংক্রমণ রোধে এক মাসের কারফিউ জারি করেছে কুয়েত সরকার। বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্তের দিনে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কুয়েতে স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামী ৭ মার্চ রবিবার থেকে এ কারফিউ শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।’
বিবৃতিতে বলা হয়েছে, কারফিউ চলাকালে মানুষ নামাজ পড়তে মসজিদে যেতে পারবে। এছাড়া ফার্মেসি এবং খাবারের দোকান অবশ্যই তাদের পণ্য সরবরাহ সেবা দিতে পারবে।
তবে কারফিউ চলাকালে সকল সরকারি পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এছাড়া বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
এদিকে বৃহস্পতিবার ১ হাজার ৭১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেল। কুয়েতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















