আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১০, ৫ মার্চ ২০২১
ব্রাজিলে করোনার নতুন ধরনে অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর
করোনাভাইরাস
ব্রাজিলে ছড়িয়ে পড়া ‘পি১’ নামে করোনাভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কার্যকর বলে কে গবেষণায় প্রমাণিত হয়েছে। ভাইরাসের এই ধরনটি আমাজন বন সংলগ্ন শহর মানাউস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে ভ্যাকসিনে পরিবর্তন আনার দরকার নেই। তবে গবেষণার ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।
ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতার হার কত তা জানা যায়নি। সূত্র জানিয়েছে খুব শিগগিরই গবেষণার পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরনে অক্সফোর্ডের এই টিকা কার্যকর হয়নি। ফলে দেশটিতে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত ঘোষণা করেছে। কিন্তু ব্রাজিলে পাওয়া পি১ ভাইরাসে অনেকটাই কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন।
সম্প্রতি দেশটিতে বেড়েছে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু
সম্প্রতি ব্রাজিলে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন নতুন ধরণের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এর ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা তীব্র সংকটের মুখে পড়েছে।
এদিকে করোনাভাইরাস নিয়ে প্রথম থেকে বিপরীত মন্তব্য করে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। গত বছর ভাইরাসটি দ্বারা নিজেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি যেভাবে মহামারী সামাল দিচ্ছেন তা নিয়ে চলছে সমালোচনা।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলসোনারো বলেন, ‘ঘ্যানঘ্যানানি বন্ধ করুন। এটা নিয়ে আর কতো কান্নাকাটি করবেন আপনারা? আর কতকাল আপনারা বাসায় থাকবেন এবং সবকিছু বন্ধ করে রাখবেন? এটা কেউ আর নিতে পারছে না। মৃত্যুর জন্য আমরা আবারও আফসোস করছি, কিন্তু আমাদের একটা সমাধান লাগবে।’
অপরদিকে সংক্রমণ রোধে দেশটির কিছু শহর ও রাজ্য নিজ উদ্যোগে বিধিনিষেধ আরোপ করেছে। এমন সিদ্ধান্তেরও সমালোচনা করছেন প্রেসিডেন্ট বলসোনারো।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
করোনা নিয়ে আর কতো কান্নাকাটি করবেন: বলসোনারো
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















