ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ৬ মার্চ ২০২১

এই দিনে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে মরক্কো

মরক্কো ও ফ্রান্সের পতাকা

মরক্কো ও ফ্রান্সের পতাকা

আজ শনিবার, ৬ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৫৬ সালের এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী
১৫২২ - জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দ্বিতীয় বারের মত বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
১৭৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৫ - রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯ - নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন
১৮৩৬ - ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।
১৮৯৯ - ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন।
১৯০২ - ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯১৫ - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাত শান্তিনিকেতনে আজকের দিনে।
১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭ - ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।
১৯৬১ - ভারতের প্রথম ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশিত হয়।
১৯৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৯৭৫ - ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৯ - যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন
১২৫২ - ইতালির সাধু রোজের জন্ম।
১৪৫৯ - জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকবের জন্ম।
১৪৭৫ – মাইকেলেঞ্জেলো, রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি।
১৫০৮ – সম্রাট হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্ৰাট।
১৭৮৭ – ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।
১৮০৬ - ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিংয়ের জন্ম।
১৮১২ - কবি-সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম।
১৮৫১ – বামাপদ বন্দ্যোপাধ্যায়, সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী।
১৯২৭ - কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজের জন্ম।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৯০০ - জার্মান আবিস্কারক জি. ডায়মলার মারা যান।
১৯৬২ – অম্বিকা চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭৩ - নোবেলজয়ী প্রথম মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক পার্ল এস. বাক।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়