ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ৬ মার্চ ২০২১

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরেক মামলা

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এক ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের করা এই মামলায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, তার আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এক রিপাবলিক্যান আইনজীবীকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওইদিন একটি মিছিলে বক্তব্য রাখছিলেন ট্রাম্প, তার ছেলে, আইনজীবী রুডি ও কংগ্রেসম্যান মো ব্রুকস। পরে সেই মিছিল থেকে ক্যাপিটলে হামলা চালানো হয়।

মামলাকারী কংগ্রেসম্যান সলওয়েল এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নির্বাচনে কারচুপি হয়েছে বলে তিনি বার বার তার সমর্থকদের বলতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে নামার আহ্বান জানান।’

তিনি বলেন, ‘আসামীরা সমর্থকদের সংগঠিত করেছেন, প্ররোচীত করেছেন, উত্তেজনা ছড়িয়েছেন। ওই ঘটনায় হতহত এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারাই দায়ী।’

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেয়ার সংসদীয় প্রক্রিয়ার মধ্যেই ক্যাপিটল হিলে আক্রমণ চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এতে এক পুলিশসহ নিহত হন অন্তত পাঁচজন। এ ঘটনায় সারাবিশ্বে ট্রাম্পের ব্যাপক সমালোচনা শুরু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়