আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৪:২৯, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৪:২৯, ৬ মার্চ ২০২১
নিউজিল্যান্ডে আবারও ভূমিকম্প, এবার মাত্রা ৬.৩
নিউজিল্যান্ড। ফাইল ছবি
নিউজিল্যান্ডে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১৬ মিনিটে জিসবর্ন থেকে ১৮১ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানে ভূমিকম্পটি।
জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে। এর আগে নিউজিল্যান্ডে আঘাত হেনেছিল শক্তিশালী তিনটি ভূমিকম্প। তাও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে।
শনিবারের ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
এর আগে গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা।
বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওতে পূর্ব উপকূলীয় তোকুমারু বে এলাকার সৈকতে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ২টা ২৭ মিনিটে নর্থ আইল্যান্ড থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ভোর ৬টা ৪১ মিনিটে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে আঘাত করে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। আর সকাল ৮টা ২৮ মিনিটে ওই এলাকা আবারও কাঁপিয়ে দেয় ৮ দশমিক ১ মাত্রার প্রচণ্ড শক্তিশালী আরেকটি ভূমিকম্প। এবার ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হলো দেশটিতে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















