ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৯, ৬ মার্চ ২০২১

চলতি মাসেই জানা যাবে করোনাভাইরাসের উৎস!

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়েছিল করোনাভাইরাস। যার প্রকোপে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৭ লাখের বেশি মানুষ। কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি ভাইরাসটির উৎস কোথায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি মাসেই তারা প্রকাশ করবে নভেল করোনাভাইরাসের উৎস কোথায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস গত বৃহস্পতিবার সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেছেন, আমি জানি, অনেক সদস্য দেশই সার্স-কভ-২ ভাইরাসের উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত গবেষণার প্রতিবেদন দেখতে উৎসুক… অবশ্যই আমিও তা-ই। 

তিনি আরও বলেন, গবেষক দলটি চূড়ান্ত প্রতিবেদনের পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে কাজ করছে। যা বুঝতে পারছি, সেগুলো ১৫ মার্চের সপ্তাহে একসঙ্গে প্রকাশ করা হবে।  

আধানম বলেন, বাকিটা নিশ্চিত যে, প্রতিবেদনগুলো প্রস্তুত হওয়ার পর আমরা বিশেষজ্ঞ দলকে সেগুলো প্রকাশের আগে সদস্য দেশগুলোর সঙ্গে শেয়ার করতে এবং অনুসন্ধানের সংক্ষিপ্তসার জানাতে বলব।

উল্লেখ্য, করোনা ছড়ানোর পর বিশ্বের বিভিন্ন দেশ আঙ্গুল তুলেছিল চীনের উপর। তাদের অভিযোগ চীন কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে দিয়েছে। যদিও তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারে নি।

এদিকে করোনার উৎস খুঁজতে গত জানুয়ারিতে চীনে গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ দল। তারা উহানে প্রায় চার সপ্তাহ কাটায় এবং প্রথমদিকের সংক্রমণগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ঘুরে দেখে।

বিশেষজ্ঞদের বিশ্বাস, নতুন করোনাভাইরাসটি বাদুড়ের শরীরে তৈরি হয়েছিল এবং সেটি স্তন্যপায়ী প্রাণীদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। 

যদিও উহানে ভাইরাসটির সুনির্দিষ্ট উৎস শনাক্তে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও'র এক্সপার্ট টিম।  তবে সেটি চীনাদের কোনও ল্যাবরেটরি থেকে ছড়িয়েছিল- এমন ধারণা চীন ছাড়ার আগেই বাতিল করে দেন তারা।

অবশ্য দলটি জেনেভায় পৌঁছানোর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, সব অনুমান এখনও উন্মুক্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়