ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৫:১০, ৭ মার্চ ২০২১

বিশ্বজুড়ে ২৬ লাখ মানুষের প্রাণ কাড়ল করোনা

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়ে গেছে। রোববার জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারে  এমন চিত্রই দেখা গেছে।

ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, সারা বিশ্বে দুপুর ১ টা পর্যন্ত ২৬ লাখ ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৬২১ জন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই করোনাভাইরাস। ছড়ানোর পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্রকে। করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু এ দেশেই। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৯১ জনের। 

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। তবে দেশটি আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের। 

বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১২ হাজার ১৮১ এবং মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৭২৬ জনের।

পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১৩ হাজার ৩৪৩ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪১৯ জনের।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন। যাদের মধ্যে ৮ হাজার ৪৫১ জন মারা গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়