ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ৮ মার্চ ২০২১

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও স্ত্রী আসমা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও স্ত্রী আসমা

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুজনের হালকা উপসর্গ দেখা দেয়ার পর পিসিআর টেস্ট করা হয়। সোমবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার স্ত্রী আসমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’

জানা গেছে, ৫৫ বছর বয়সী আসাদ দুই থেকে তিন সপ্তাহ বাড়িতে আইসোলেশন শেষ করে কাজে যোগ দেবেন।’

সিরিয়া প্রশাসন বিবৃতিতে লিখেছে, ‘শারীরিকভাবে তারা দুজনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’

এদিকে সিরিয়ায় এখন পর্যন্ত ১৫ হাজার ৯৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১০৬৩ জন মারা গেছেন।

দেশটিতে গত সপ্তাহ থেকে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে আসাদ এবং তার পরিবারের অন্য সদস্যরা টিকা নিয়েছেন কি না, সেটি জানা যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়