আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ৮ মার্চ ২০২১
যথেষ্ট পরিমাণে থাকলেই তিস্তার পানি ভাগাভাগি: মমতা
ফাইল ছবি
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি। এদিকে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যথেষ্ট পরিমাণে থাকলেই তিস্তার পানি ভাগাভাগি হবে। খবর ডয়েচে ভেলের।
রোববার এক নির্বাচনী সমাবেশে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গে তিস্তার পানি যথেষ্ট পরিমাণে থাকলে তবেই আমরা ভাগাভাগিতে রাজি হবো।
মোদি সরকার ক্ষমতায় আসার আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তার পানিবণ্টন চুক্তি অনেকটাই এগিয়ে নিয়েছিলেন। কিন্তু তখনও বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন মমতা। তার আপত্তিতেই শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়নি ভারতীয় কেন্দ্রীয় সরকারের।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ডয়েচে ভেলেকে জানিয়েছে, আগামী ২৬ মার্চ মোদি ঢাকা সফরে এলে আবারও এই ইস্যুতে আলোচনা হতে পারে। তার আগে মমতার এ মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্লেষকদের একাংশ বলছে, পশ্চিমবঙ্গে কিছুদিন পরই বিধানসভা নির্বাচন। সেটি সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই এমন বিতর্কিত মন্তব্য করেন মমতা।
এদিকে তিস্তার পানিবণ্টন নিয়ে চুক্তির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকলেও এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে দু’বার ভাববেন নরেন্দ্র মোদি। তিস্তা চুক্তি হলে পশ্চিমবঙ্গের ভোটাররা বিষয়টি নেতিবাচকভাবে নিতে পারেন। মমতা যে সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন, তা ভালো করেই জানেন নরেন্দ্র মোদি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















