আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ৯ মার্চ ২০২১
বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যের মামলা
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে সম্মিলিতভাবে মামলা করেছে দেশটির ১২টি অঙ্গরাজ্য।
১২ টি অঙ্গরাজ্যের অভিযোগ জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। গত সোমবার দায়ের করা হয়েছে মামলাটি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেওয়ার অধিকার নেই।
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।
শ্মিটের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে। এতে করে কয়েক প্রজন্ম ধরে এই জমিতে বসবাস ও কাজ করা পরিশ্রমী মিসৌরিয়ানরা পথে বসবে।
মামলার অভিযোগে দাবি করা হয়েছে, গ্রিনহাউস গ্যাসগুলোর ৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ‘সামাজিক ব্যয়’-এর প্রভাব মিসৌরির বাইরেও বহুদূর ছড়িয়ে পড়বে। তাছাড়া প্রত্যেক মার্কিনীর গাড়ি থেকে শুরু করে রেফ্রিজারেটর, বাড়ি, মুদিপণ্য ও বৈদ্যুতিক বিলগুলোতেও প্রভাব ফেলবে।
মামলার বাদী পক্ষের দাবি, বাইডেনের নির্বাহী আদেশে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের সামাজিক ব্যয়ের মূল্য নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার নেই, যা কি না নীতিনির্ধারক সংস্থাগুলো ব্যবহার করবে।
অভিযোগকারীরা বলছেন, এটি আগামী কয়েক দশক ধরে মার্কিন অর্থনীতিতে অযাচিত কোটি কোটি ডলারের ক্ষতি করতে ব্যবহৃত হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















