আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১০ মার্চ ২০২১
নির্বাচনী প্রচারণায় গিয়ে আহত মমতা বন্দোপাধ্যায়
আহত মমতা
নির্বাচনী প্রচারণায় নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটি মন্দিরে পূজা শেষে বের হওয়ার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায়, কপালে এবং পায়ে চোট পেয়েছেন।
এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি আহত হওয়ায় প্রচারণা মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।
মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল।
পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা। গাড়ির দরজা খুলে সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘দেখো কিতনা ফুল গয়া।’
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নন্দীগ্রামে থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সেখান থেকে কলকাতায় ফিরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ছিল তার। কিন্তু আহত হওয়ায় বাকি সব কর্মসূচি স্থগিত করে আপাতত কলকাতায় ফিরছেন মমতা। সেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে ফিরে গাড়ি নিয়ে একাধিক মন্দির দর্শন করতে বেরিয়েছিলেন দলনেত্রী। সব শেষে রেয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানকার রানিচকের একটি মন্দিরে হরিনাম-সংকীর্তন শুনতে যান। আরতি করেন। সেখান থেকে বেরোনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাকে ধাক্কা দেওয়া হয়।
জানা গিয়েছে, ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার। আঘাত লাগে বাঁ পায়েও। সেই সময় ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না বলে অভিযোগ। দেহরক্ষীরাই কোনো রকমে তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে। রেয়াপাড়ায় ভাড়া নেওয়া বাড়ির উদ্দেশে তাকে নিয়ে রওনা দেয় গাড়ি। কিন্তু পথেই অসম্ভব যন্ত্রণা অনুভব করেন মমতা। রাস্তায় গাড়ি থামিয়ে একটি দোকান থেকে বরফ নিয়ে তার পায়ে দেওয়া হয়।
কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছতে আরও যন্ত্রণা আরও বাড়ে বলে জানা গিয়েছে। পিঠেও যন্ত্রণা অনুভব করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে কলকাতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















