ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১১ মার্চ ২০২১

ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৭

সংগৃহীত

সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি গিরিখাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী রয়েছে।

জানা গেছে, ওই যাত্রীরা বাসটিতে করে একটি ধর্মীয় স্থান ভ্রমণ শেষে ফিরছিল। স্থানীয় সময় বুধবার প্রদেশটির সুমাদাং শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিম জাভার সামদাং জেলায় বুধবার রাতে এ মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধার কর্মীরা প্রাণে বেঁচে যাওয়া আহতদের টেনে তুলতে ক্রেন ব্যবহার করে রাতভর কাজ করতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, বাসটি ২০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। এ সময় রাস্তায় আলোর স্বল্পতা এবং বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।

বন্দাং উদ্ধার সংস্থার কর্মকর্তা মমাং ফাতমোনো এএফপি-কে বলেন, ‘নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছে।’

বাসটি পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফিরছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়