আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১১ মার্চ ২০২১
আইভরি কোস্টের প্রধানমন্ত্রী মারা গেছেন
হামেদ বাকায়োকো
আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে ৫৬ বছর বয়সী বাকায়োকোকে গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়।
আইভেরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হামিদ একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন। তরুণদের কাছে তিনি এক উদাহরণ এবং অনুকরণীয়।
হামিদ বাকায়োকো প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। হামিদ এক সময় সংবাদকর্মী ছিলেন।
এদিকে বাকায়োকোর মৃত্যুর পর প্যাট্রিক আচিকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে। প্রেসিডেন্টের ছোটভাই টেনি বিরহিমা ওউতারাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















