আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০০, ১১ মার্চ ২০২১
সু চির বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণসহ ছয় লাখ ডলার গ্রহণের অভিযোগ
অং সান সু চি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে। দেশটির সামরিক জান্তা বলছে, ক্ষমতায় থাকাকালে অবৈধভাবে স্বর্ণসহ ছয় লাখ ডলার গ্রহণ করেছিলেন সু চি।
বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন এ তথ্য জানান। তবে এই অভিযোগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নি তারা।
দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তিনি।
নির্বাচনে অনিয়ম হয়েছে, সামরিক বাহিনী এমন অভিযোগ আমলে না নিতে উয়িন মিন্ট মিয়ানমারের নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন এ ব্রিগেডিয়ার।
গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। কিন্তু দেশটির সেনাবাহিনী শুরু থেকেই অভিযোগ করে ভোটে কারচুপি হয়েছে।
এরই জেরে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টকে গ্রেপ্তার করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। পুরে সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) আরও অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা কারাবন্দি আছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















