আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ১২ মার্চ ২০২১
এক মাস পর বিশ্বজুড়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ভাইরাসটির সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি আবার বাড়ছে করোনার সংক্রমণ। এক মাস পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বে।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৭৭ হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
একই সময়ে মারা গেছেন ৯ হাজার ৬৩৪ জন। এর আগে ৭ মার্চ ৫ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে বাড়তে থাকে করোনায় মৃত্যু।
গোটা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ১১ কোটি ৯১ লাখ ১৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২৬ লাখ ৪১ হাজার ৭৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ ৭৮ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ২ হাজার ২০২ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















