ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১২ মার্চ ২০২১

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে নতুন আরেকটি ভাইরাস!

সংগৃহীত

সংগৃহীত

বিশ্বব্যাপী তাণ্ডব দেখাচ্ছে করোনাভাইরাস। ২০১৯ সালে চীনের উহান শহর থেকে ছড়িয়েছিল বলে ধারণা। যদিও এর সঠিক প্রমাণ এখনও পাওয়া যায় নি। শোনা যাচ্ছে দেশটিতে নতুন ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, নতুন ছড়িয়ে পড়া এই ভাইরাসের নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)। যা প্রাথমিকভাবে বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়। 

গার্ডিয়ান বলছে, চীনের সিচুয়ান প্রদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এরই সাথে অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষ এ ভাইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে।

চীনা কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চীনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুটি এরইমধ্যে মারা গেছে। ধারণা করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এ রোগ ছড়িয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানজিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু তা নয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়