আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ১২ মার্চ ২০২১
৪ জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে চান বাইডেন
জো বাইডেন
আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে চান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের টিকা দেয়া হলে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে জনগণের ছোট পরিসরে মিলিত হওয়ার সুযোগের সম্ভাবনা রয়েছে।
২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই ঘোষণার বছরপূর্তির দিনে মার্কিন নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে প্রেসিডেন্ট এ কথা জানালেন।
বাইডেন সব রাজ্যকেই আগামী ১ মে’র মধ্যে তাদের প্রাপ্তবয়স্ক সক্ষম সব নাগরিককে টিকা দেয়ার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ‘আমরা যদি ৪ জুলাইয়ের মধ্যে এটা একসাথে করতে পারি, তাহলে আপনার নিজের, পরিবারের ও বন্ধুদের স্বাধীনতা দিবস উদযাপনে মিলিত হওয়ার ভালো সুযোগ আছে’ বলে উল্লেখ করেন বাইডেন।
তিনি বলেন, তার দেশ শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয় বরং ‘করোনাভাইরাস থেকেই স্বাধীনতা অর্জনের’ জন্য সক্ষম হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণে তিনি যে পরিকল্পনা নিয়েছেন, তাতে টিকাদান কেন্দ্র ও টিকা দেয়ার জন্য জনবলও বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্রব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণে টিকাদান কেন্দ্র ও টিকা দেয়ার জন্য জনবল বাড়ানো হবে। এছাড়া কিছু ভ্রাম্যমাণ টিম গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকাদান করবে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৭২১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লাখ ৯৭ হাজার ২৯৮ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















