ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১২ মার্চ ২০২১

অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর: কানাডা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে অনেক ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। বিভিন্ন দেশেও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেয়া হয়নি। এদিকে কানাডা দাবি করছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। 

সম্প্রতি ভ্যাকসিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার অভিযোগকে কেন্দ্র করে অনেক দেশ অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রয়োগ কার্যক্রম স্থগিত করেছে। আর এমন সময়ে কানাডা দাবি করছে এই ভ্যাকসিনই কার্যকর।

বৃহস্পতিবার কানাডার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নিয়ে তারা সচেতন রয়েছে। এই ভ্যাকসিনে এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা নেই।

বিবৃতিতে আরো বলা হয় ‘কানাডিয়দের আশ্বস্ত করতে চাই যে, এই ভ্যাকসিনর উপকারিতা এর ঝুঁকির চেয়ে অনেক গুণ বেশি।’

অ্যাস্ট্রাজেনেকা বৃহস্পতিবার দাবি করেছে, মানব শরীরে তাদের ভ্যাকসিন কতটা নিরাপদ তা নিয়ে বিস্তর পরীক্ষা চালানো হয়েছে। এসব পরীক্ষায় দেখা গেছে, এ ভ্যাকসিন মানুষের শরীরে ভালোভাবে খাপ খেয়ে যায়।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গত সপ্তাহে পেয়েছে কানাডা।

রয়টার্স জানায়, অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ ওঠায় আতঙ্কে বিশ্বের বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন কর্মসূচি সাময়িক স্থগিত করেছে। যার মধ্যে ইউরোপীয় দেশের সংখ্যা বেশি।

যদিও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা বলছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিরাপদ এবং ভ্যাকসিন কর্মসূচি স্থগিতের প্রয়োজন নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়