আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৩২, ১২ মার্চ ২০২১
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা
হুইলচেয়ারে করে হাসপাতাল ছাড়লেন মমতা
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় হুইলচেয়ারে করে এসএসকেএম হাসপাতাল থেকে বের হন মমতা। এখন তিনি তার নিজের বাসায় আছে।
মেডিকেল বোর্ড তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। তৃণমূল নেতাদের অনুরোধে কর্তৃপক্ষ মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে। সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন এবং তাকে কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার এক ভিডিও বার্তায় মমতা বললেন, ‘সকলে শান্ত থাকুন, মানুষের সমস্যা হয় এমন কিছু করবেন না। কাল খুব জোর লেগেছিল। আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই আবার মাঠে নামতে পারব, প্রচারে বের হব। তবে হুইল চেয়ারে ঘুরতে হতে পারে। সেটা সকলে সহযোগিতা করলে সম্ভব হয়ে যাবে।’
হাসপাতালের বরাত দিয়ে এই সময় জানিয়েছে, মমতার বাঁ-পায়ে ব্যথা রয়েছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সোডিয়ামের মাত্রা কম।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণার সময় ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার। আঘাত লাগে বাঁ পায়েও।
যদিও মমতা অভিযোগ করেছেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়েছে। মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল। তিনি আহত হওয়ায় প্রচারণা মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















