আন্তর্জাতিক ডেস্ক
জুলু জাতিগোষ্ঠীর রাজা মারা গেছেন
জুলু জাতিগোষ্ঠীর রাজা গুডউইল জোয়েলিথিনি
জুলু জাতিগোষ্ঠীর রাজা গুডউইল জোয়েলিথিনি আর নেই। ৭২ বছর বয়সে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, ডায়াবেটিস সংক্রান্ত রোগে কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন গুডউইল।
দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জুলু রাজপুত্র মাংগোসুথু বুথেলেজি এক বিবৃতিতে জানান, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে জুলু সম্প্রদায়ের মহান রাজা গুডউইল জোয়েলিথিনি মারা গেছেন।’
বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনক যে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জুলু রাজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।’
বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নৃগোষ্ঠীর এই নেতা জুলুদের কাছে জনপ্রিয় ছিলেন। সরকারিভাবে কোনো ক্ষমতা না থাকলেও জুলু জাতিগোষ্ঠীর কয়েক লাখ মানুষের ওপর তার আধ্যাত্মিক প্রভাব ছিল।
কেওয়া-জুলু নাতাল প্রদেশের ছোট শহর ননগোমাতে জন্মগ্রহণ করেছিলেন রাজা গুডউইল। বাবা মারা যাওয়ার তিন বছর পর ১৯৭১ সালে জুলু সম্প্রদায়ের রাজা হন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















