আন্তর্জাতিক ডেস্ক
হুইলচেয়ারে করে সোমবার থেকে প্রচারণায় নামছেন মমতা
শুক্রবারের ছবি
নির্বাচনী প্রচারণার সময় আহত হয়ে হাসপাতালে ছিলেন মমতা। শুক্রবার সন্ধ্যার দিকে হুইলচেয়ারে করে হাসপাতাল ছাড়েন। চিকিৎসকরা মমতাকে কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেগুলো উপেক্ষা করে আগামী সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সবকিছু ঠিকঠাক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার প্রচারণা শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন মমতা।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণার সময় ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার। আঘাত লাগে বাঁ পায়েও। পরে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল বোর্ড তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। তৃণমূল নেতাদের অনুরোধে কর্তৃপক্ষ মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে। সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন এবং তাকে কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।’
এই পরিস্থিতিতে মমতাকে চলাফেরা করতে হবে হুইল চেয়ারে। বন্দোবস্ত করা হয়েছে দু’টি হুইল চেয়ারের। একটি তাঁর গাড়ির ‘সিট’ খুলে সেখানে বসানো হবে। ওই হুইলচেয়ারেই তিনি ঢালু পথ বেয়ে উঠবেন হেলিকপ্টার বা বিমানে। মঞ্চে ওঠার জন্য একইভাবে থাকবে ঢালু পথ। হুইলচেয়ারে বসে বক্তৃতা করবেন মমতা। নির্বাচনী সফরের সময় বিভিন্ন জেলায় যেসব হোটেল বা গেস্ট হাউসে তিনি থাকবেন, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, ‘নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয়। আমি বিশ্বাস করি, যাদের সামনে যাব, সেই জনতার সহযোগিতা পাব। এটাই সব চেয়ে বড় পাওয়া।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















