আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যু
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শী এবং বেশ কিছু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াঙ্গুন শহরের কাছাকাছি বাগো শহরে এক তরুণ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। হাকান্ত শহরে আরও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে নামে দেশটির সাধারণ জনগণ। এমন সময়ে কঠোর অবস্থান নেয় দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে ৮০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।
সামরিক অভ্যুত্থানের পর থেকে লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন যে, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন।
এনএলডির যে এমপিরা গ্রেফতার এড়াতে পেরেছেন, তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন, যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডুংসু হলত্তু (সিআরপিএইচ), যার ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন মাহন উইন খিয়াং থান।
মাহন উইন খিয়াং থান বলেছেন, ‘এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে খুব তাড়াতাড়ি আলোর দেখা পাওয়া যাবে।’
গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। কিন্তু দেশটির সেনাবাহিনী শুরু থেকেই অভিযোগ করে ভোটে কারচুপি হয়েছে।
এরই জেরে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টকে গ্রেপ্তার করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। পুরে সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) আরও অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা কারাবন্দি আছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















