ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১৫ মার্চ ২০২১

নেদারল্যান্ডসে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন নেয়ার পর গ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধছে বলে অভিযোগ উঠছে। এমন শঙ্কায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম স্থগিত করেছে নেদারল্যান্ডস। 

দেশটির সরকার জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে আগামী ২৯ মার্চ পর্যন্ত তারা ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রাখবে।

নরওয়েতে কয়েক জন প্রাপ্ত বয়স্ক ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার সমস্যায় পড়ার পর এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রক্ত জমাটবদ্ধতার শঙ্কায় এর আগে আয়ারল্যান্ডে ভ্যাকসিনটির কার্যক্রম স্থগিত করেছে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে রক্ত জমাটবদ্ধতার সম্পর্ক নেই।    

এখন পর্যন্ত ৩০ জনের শরীরে ব্লাড ক্লটের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায় নি।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলছে, অক্সফোর্ডের ভ্যাকসিনে ব্লাড ক্লটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভ্যাকসিনটি বরং এই সমস্যা থেকে মুক্তি দেয়।

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের ট্রায়ালে সুরক্ষার বিষয়টি ব্যাপক পরিসরে গবেষণা করা হয়েছে।

ডাচ সরকার বিবৃতিতে বলেছে, ‘আমরা সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি। ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কার অবকাশ রাখতে চাই না।’

‘সবকিছু যে ঠিক আছে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। তাই স্থগিত করাই এখন বুদ্ধিমানের কাজ।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়