আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ১৫ মার্চ ২০২১
যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলি, নিহত ২
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।
জানা গেছে, বেসরকারি একটি কোম্পানিতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অবস্থিত ওই কোম্পানির লোকজন পার্টিতে বেশ আনন্দ ফুর্তি করছিলেন। সেখানেই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শহরের দমকল সার্ভিস নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা তদন্তে কাজ করে যাচ্ছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















