ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৫ মার্চ ২০২১

বুর্জ খলিফায় দেখা যাবে জাতির জনককে

সংগৃহীত

সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এই ভবনে আগামী ১৭ মার্চ দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে শেখ মুজিবুর রহমানের ছবি।

জাতির জনকের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে। আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দফতরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। এই কর্মসূচিটি দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানটি ওই দিন নিউজবাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত।

এছাড়া আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।

শুধু তাই নয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এমিরেটস এয়ারলাইনসও বেশ কিছু কর্মসূচি নিয়েছে। সেদিন বাংলাদেশি কেবিন ক্রুরা স্থানীয় ভাষায় একটি অভিনন্দনবার্তা শোনাবেন। এছাড়া উড়োজাহাজে যাত্রীদের উদ্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কথা ঘোষণা করা হবে। চেক ইন কাউন্টারে গ্রাহকদের মিষ্টি বিতরণ করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়