ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১৬ মার্চ ২০২১

ভারতে বাড়ছে করোনার সংক্রমণ, জরুরি বৈঠক ডাকলেন মোদি

নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি

সম্প্রতি ভারতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার গত ৮৫ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয় দেশটিতে। একদিনে প্রায় ১০ হাজার থেকে এক লাফে ২৬ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। এমন পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সোমবার রাতে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।  জানা গেছে, আগামী বুধবার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট, তামিলনাড়ুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। কোথাও কোথাও নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। 

সর্বশেষ করোনার টিকা কর্মসূচি শুরুর আগে জানুয়ারিতে মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বৈঠক করেছিলেন। এর আগে করোনা মহামারী শুরুর পর নিয়মিত তিনি এ বৈঠক করতেন। 

উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত এক কোটি ১৩ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়