ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৬ মার্চ ২০২১

করোনার ভ্যাকসিন নিলেন জাপানের প্রধানমন্ত্রী

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। মঙ্গলবার তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এই প্রথম জাপান সরকারের কেউ প্রকাশ্যে ভ্যাকসিন নিলেন। এর আগে দেশটির আর কোনো সরকারি কর্মকর্তা বা মন্ত্রীকে জনসাধারণের সামনে ভ্যাকসিন নিতে দেখা যায়নি।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এই সফরের প্রস্তুতি হিসেবেই তিনি ভ্যাকসিন নিয়েছেন।

ভ্যাকসিন নেয়ার পর সুগা বলেন, এতে ব্যথা লাগেনি। বাম হাতে ভ্যাকসিন নেয়ার আগে একজন চিকিৎসক ৭২ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর চোখ এবং গলা পরীক্ষা করে দেখেছেন।

ফেব্রুয়ারি থেকে দেশটিতে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনের প্রয়োগ কার্যক্রম। প্রথম দিকে স্বাস্থ্যকর্মী এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জোর দিচ্ছে জাপান সরকার।

জাপানের ভ্যাকসিন কার্যক্রম বিষয়ক মন্ত্রী তারো কোনো বলেছেন, ৬১ বছর বয়সী জাপানের বর্তমান সম্রাট নারুহিতোকে ভ্যাকসিন নেয়ার জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রথম দফায় ভ্যাকসিন নিতে পারবেন ৮৭ বছর বয়সী দেশটির সাবেক সম্রাট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়