আন্তর্জাতিক ডেস্ক
বাইডেন প্রশাসনকে কিমের বোনের হুঁশিয়ারি
ইয়ো জং
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ইয়ো জং এ বিষয়ে বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়েছেন।
বুধবার (১৭ মার্চ) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের। এর একদিন আগে বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন ইয়ো জং।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়ো নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই উত্তর কোরিয়ার তরফ থেকে এই সতর্কবার্তা দেয়া হলো।
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে বলে অভিযোগ করেছেন কিম ইয়ো জং।
তিনি এই যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা (বাইডেন প্রশাসন) যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই (গানপাউডারের) দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের মার্চ বা সংকটের মার্চ বেছে নিতে চলেছে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















