ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৩:৪৭, ১৭ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রে ৩ স্পা সেন্টারে গোলাগুলি, নারীসহ নিহত ৮

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে তিনটি পৃথক স্পা সেন্টারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ছয়জন এশীয় নারী রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনিই তিনটি জায়গায় হামলা চালিয়েছেন।

জর্জিয়ার রাজধানী শহর আটলান্টার ওকওয়ার্থের কাছে ইয়াংস এশিয়ান ম্যাসাজ সেন্টারের কাছে বন্দুক হামলায় চারজন নিহত হন।

এছাড়া আটলান্টার গোল্ড ম্যাসাজ স্পা ও এরোমা থেরাপি স্পা সেন্টারের কাছেও বন্দুক হামরায় চার নারী নিহত হয়েছেন বলে আটলান্টার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে শেরোকি কাউন্টির অ্যাকওর্থে ইয়ংস এশিয়ান মাসাজ পার্লারে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে।

শেরিফের মুখপাত্র ক্যাপ্টেন জে বেকার বলেন, ঘটনাস্থলে দু’জন মারা যান এবং তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দু’জনের মৃত্যু ঘটে। তিনি পরবর্তীকালে নিশ্চিত করেন, নিহতরা হলেন দু’জন এশীয় নারী, একজন শ্বেতাঙ্গ নারী ও একজন শ্বেতাঙ্গ পুরুষ। এছাড়া একজন হিস্পানিক পুরুষ আহত হয়েছেন।

এর ঘণ্টাখানেকেরও কম সময়ের মধ্যে পুলিশকে জানানো হয়, আটলান্টার উত্তর-পূর্ব দিকের গোল্ড স্পায় ডাকাতি চলছে।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজে স্পার কাছাকাছি এক সন্দেহভাজনকে দেখতে পান। পুলিশ জানায়, অভিযান চালিয়ে ক্রিস্প কাউন্টি থেকে রবার্ট আরন লং নামে এক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি এশীয়-আমেরিকানদের ওপর ঘৃণাজনিত হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এশীয় লোকজন করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী এমন অভিযোগ এনে ঘৃণা ছড়ানো হচ্ছে।

তবে আটলান্টার ঘটনায় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, হতাহতরা তাদের জাতীয়তা অথবা বর্ণের কারণে হামলার শিকার হয়েছেন কিনা তা এখনো বলা যাচ্ছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়