ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৭ মার্চ ২০২১

বঙ্গবন্ধু সকল ভারতীয় নাগরিকের কাছেও একজন বীর: মোদি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নরেন্দ্র মোদি

যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। এদিন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ৯১৭ মার্চ) বাংলায় টুইট বার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার এবং স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছেও একজন বীর।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের বিষয়।’

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ দু'দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর।

এর আগে ২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফর করেন মোদি। তার এবারের সফরে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে।

এদিকে বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়