আন্তর্জাতিক ডেস্ক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই নেবেন বরিস জনসন
বরিস জনসন
রক্ত জমাটবদ্ধতার অভিযোগ এনে বিশ্বের বিভিন্ন দেশ বন্ধ করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের প্রয়োগ। যদি অক্সফোর্ড কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই নেবেন।
বুধবার সংসদে বরিস জনসন বলেছেন, ‘আমি অবশেষে জানতে পেরেছি যে, খুব দ্রুতই আমাকে ভ্যাকসিন নিতে হবে, আমি এটা জানতে পেরে আনন্দিত। এটা অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা হবে, এটাই আমি নেব।’
ভ্যাকসিন নেয়ার পরবর্তী ধাপে যারা রয়েছেন, ৫৬ বছর বয়সী জনসনও তাদের একজন। আগামী জুলাইয়ের মধ্যে ব্রিটিশ সরকার সকল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করেছে।
দ্য টাইমস সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে বরিস জনসন লিখেছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘নিরাপদ এবং খুবই ভালোভাবে কাজ করে’।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত আড়াই কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১০ লাখ পেয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
এদিকে ব্বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকা ব্যবহার বন্ধ না করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই।
ইউরোপে অক্সফোর্ডের টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ইউরোপে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ এই টিকার এক ডোজ করে গ্রহণ করেছেন। যার মধ্যে ৪০টির মতো রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা জানা গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















