আন্তর্জাতিক ডেস্ক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন
টিকা নিচ্ছেন বরিস জনসন
কথা অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে টিকা নেন তিনি।
রক্ত জমাটবদ্ধতার অভিযোগ এনে বিশ্বের বিভিন্ন দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ বন্ধ করে দেয়। কিন্তু সকল অভিযোগ উড়িয়ে বুধবার বরিস জনসন বলেছিলেন, ‘আমি অবশেষে জানতে পেরেছি যে, খুব দ্রুতই আমাকে ভ্যাকসিন নিতে হবে, আমি এটা জানতে পেরে আনন্দিত। এটা অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা হবে, এটাই আমি নেব।’
গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাম বাহুতে অক্সফোর্ডের তৈরি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।আরেকটি ছবিতে বরিস জনসনকে টিকা নেয়ার পর তার দুই হাত সম্প্রসারিত করতে দেখা যায়।

টিকা নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আক্ষরিকভাবে তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া ছিল খুব সুন্দর ও দ্রুত।’
জনগণকে টিকা নেয়ার বিষয়ে বলেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক।’
যুক্তরাজ্যে এখন পর্যন্ত আড়াই কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১০ লাখ পেয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকা ব্যবহার বন্ধ না করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই।
ইউরোপে অক্সফোর্ডের টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ইউরোপে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ এই টিকার এক ডোজ করে গ্রহণ করেছেন। যার মধ্যে ৪০টির মতো রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা জানা গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















