ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২০ মার্চ ২০২১
আপডেট: ১৭:০৬, ২০ মার্চ ২০২১

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানের হোনশু দ্বীপের পূর্ব উপকূলে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৬টা ৯ মিনিটে এটি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেয়া হয়েছে। ভূমিকম্পে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সুনামির সতকর্তা জারি করায় ওয়াতারি শহরটির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। দু’হাজার বাড়ির ছয় হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে । মিয়াগি অঞ্চলের কুড়িহার শহরের দুই শতাধিক বাড়িঘরে বিদ্যুৎ নেই। এই ভূমিকম্পের ফলে ‘তোহোকু শিনকানসেন’ সেবা দেওয়া বন্ধ রেখেছে।

ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে দেশটির কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ‘সঙ্কট পরিচালনা কেন্দ্র’ গঠন করেছে। ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকারের সঙ্গে কাজ করছে সরকার।

মিয়াগি অঞ্চলের ইয়ানুমুমার এক দুর্যোগ কর্মকর্তা বলেছেন, হঠাৎ করে প্রচণ্ড কম্পন শুরু হয়।  প্রায় ২০ সেকেন্ড অব্যাহত ছিল এমন কম্পন। কম্পনের কারণে টেবিলের জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। কিন্তু নিচে পড়ে যায়নি। গত মাসের ভূমিকম্পের চেয়ে এবারের কম্পনের তীব্রতা কম ছিল

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়