ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২০ মার্চ ২০২১
আপডেট: ১৬:৫২, ২০ মার্চ ২০২১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

ইমরান খান

ইমরান খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।’

এদিকে করোনা শনাক্ত হওয়ার আগের দিনই খাইবার পাখতুনখোয়ায় ছাত্র সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান খান।

করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে চলে আসেন ইমরান খান। রাজনীতিক, তারকা এবং নাগরিকরা তার আশু সুস্থতা কামনা করে টুইট করতে থাকেন

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়