ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২২ মার্চ ২০২১

১ রুপিতে গমের প্রতিশ্রুতি বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এর অপেক্ষায়। বাকি আছে ৫ দিন। ইতোমধ্যেই  ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’ নামে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি।

রোববার (২১ মার্চ) দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ইশতেহার প্রকাশের ঘোষণা দেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ইশতেহার প্রকাশের আগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সভা করেন অমিত। সেখান থেকে যান কলকাতায়।

নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল। দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও। পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।

বিজেপি সভাপতি বলেন, ‘অনেক বছর ধরেই ইশতেহার কেবলই ফাঁপা একটা কাগজ। কিন্তু বিজেপি সরকার গড়ার পরেই এর বাস্তবায়ন হয়েছে। এজন্যই আমরা নাম দিয়েছি সংকল্প পত্র। কারণ আমাদের সংকল্প বাংলাকে সোনার বাংলা গড়ব। এটা প্রকাশের আগে রাজ্যের নানা প্রান্তের মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।’

এছাড়াও তিনি আরও বলেন, সোনার বাংলা গড়া অসম্ভব কোনও কাজ নয়। আর বাংলা আরও আগেই এগিয়ে থাকতো। এটি পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে মমতা দিদির শাসন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়