আন্তর্জাতিক ডেস্ক
নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩৭ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত রোববার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌছেঁ এ তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। হামলার নিন্দা জানিয়ে নাইজারের প্রেসিডেন্ট বলেছেন, এ ধরনের বর্বর ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
আলজাজিরা জানায়, মালির সীমান্তবর্তী ইন্তাজায়েনে, বাকোরাত ও উইসটেন নামক তিনটি গ্রামে বন্দুকধারীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে হামলা চালায়। সাধারণ গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে তারা।
‘স্থানীয় কর্মকর্তারা হামলায় প্রাথমিকভাবে ৬০ জন নিহত হওয়ার কথা জানালেও সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ হওয়ার কথা নিশ্চিত করে।‘
রবিবারের হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হিসেবে উল্লেখ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাইজারে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সর্বশেষ রবিবার আদালত প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ বাজৌমের নির্বাচনকে বৈধ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ফের রক্তাক্ত হয় দেশটি। এদিন বিকালে সীমান্ত সংলগ্ন একাধিক গ্রামে লোকজনকে জিম্মি ও গুলি করে হত্যা শুরু করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হয় বন্দুকধারীরা।
এই সন্ত্রাসী হামলা নাইজারে নবনিযুক্ত প্রেসিডেন্ট বাজৌমের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে নাইজার সবচেয়ে দরিদ্র দেশ। পার্শ্ববর্তী মালি ও নাইজেরিয়ার মতো দেশটিও সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে।
রবিবারের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, অঞ্চলটিতে সম্প্রতি উগ্রপন্থীদের ব্যাপক হারে গ্রেফতারের প্রতিশোধ হিসেবে এ হামলার ঘটনা ঘটতে পারে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















