আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ১০
যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে জনসাধারণের ওপর সরাসরি গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার বিকাল তিনটার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত) ডেনভারের উত্তর-পশ্চিমে প্রায় ২৮ মাইল দূরে বোল্ডারের একটি সুপারমার্কেটে গুলির ঘটনা ঘটেছে। হামলার কোনো কারণ এখনো জানা যায়নি।
এক পুলিশ সদস্যসহ ১০ জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলির ঘটনার এক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে বোল্ডার পুলিশ প্রধান মেরিস হেরল্ড জানিয়েছেন, নিহত পুলিশ অফিসার এরিক ট্যালি (৫১) কিং সুপারস গ্রোসারিতে গুলির ঘটনার পর সর্বপ্রথম প্রতিরোধ তৈরির চেষ্টা করেছিলেন। কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে ঘটনা স্থলের দূরত্ব দুই মাইল।
বোল্ডার পুলিশ বিভাগের কমান্ডার কেরি ইয়ামাগুচি সাংবাদিকদের বলেছেন, তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্তে সহযোগিতা করছে এফবিআই।
ইয়ামাগুচি বলেছেন, হেফাজতে নেয়া ব্যক্তিই এই ঘটনার সঙ্গে জড়িত একমাত্র ব্যক্তি হিসেবে মনে করা হচ্ছে। তিনি গুরুতর আহত হয়েছেন। তবে ইয়ামাগুচি হেফাজতে নেয়া ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
তবে ঘটনাস্থল থেকে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, খালি গায়ে দাড়িওয়ালা লোককে অ্যাম্বুলেন্সে নেয়ার আগে স্ট্রেচারে ওঠানো হচ্ছে। দোকানের ভেতর থেকে হাঁটিয়ে নিয়ে আসা হয়। তার পা দিয়ে রক্ত ঝরছিল।
বোল্ডার কমিউনিটি হেলথের মুখপাত্র রিচ শিহান বলেছেন, সুপার মার্কেট থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া এক ব্যক্তির চিকিৎসা চলছে। তবে শিহান আহত হওয়ার প্রকৃতি বা রোগীর অবস্থার বর্ণনা দিতে অস্বীকার করেছেন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















