ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২৩ মার্চ ২০২১

ফের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে ফের কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে ইউরোপের দেশ জার্মানি।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার পর জানান, দেশটিতে পাঁচদিনের জন্য কঠোর লকডাউন জারি করা হবে। আগামী ৪ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে পদক্ষেপটি নেয়া হয়েছে।

মারকেল বলেন, আমরা একটি নতুন মহামারিতে প্রবেশ করেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক।

ইউরোপে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই জার্মানি ছাড়াও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এরইমধ্যে নতুন করে কড়াকড়ি এবং বিধি-নিষেধ আরোপ করতে শুরু করেছে।

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানিতে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বন্ধ থাকবে। তবে মারকেল এবং দেশটির ১৬ রাজ্যের প্রধান এক বৈঠকের পর আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের এই সময়ে সব দোকান-পাট বন্ধ থাকবে। ইস্টার সানডে উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হবে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হবে।

মারকেল বলেছিলেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। নতুন করে সংক্রমণ বাড়ছেই একই সঙ্গে ইন্টেন্সিভ কেয়ারেও চাপ বাড়ছে। ব্রিটেনের নতুন ধরনের করোনা ভাইরাস জার্মানির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

তিনি আরো বলেন, আমাদের এখানে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি অনেক বেশি প্রাণঘাতী। এটি অনেক বেশি সংক্রামক এবং খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

অবশ্য পরিস্থিতির বড় ধরনের অবনতির আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় তিন হাজার কম। একই সময়ে মারা গেছে প্রায় দেড়শ’ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়