আন্তর্জাতিক ডেস্ক
রোজা রেখে করোনার টিকা নেয়ার বিষয়ে যা বললেন সৌদির গ্র্যান্ড মুফতি
দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি
রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে বলে আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা। এবার একই কথা বললেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন রোজা রেখে করোনার ভ্যাকসিন গ্রহণ করলে রোজা ভাঙবে না।
বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি বলেছেন, করোনার ভ্যাকসিন গ্রহণ করলে রোজা ভাঙবে না। কারণ এই ভ্যাকসিন খাবার বা পানীয় হিসেবে কাজ করে না। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ
এছাড়া চলতি বছর হজে যেতে হলেও করোনার টিকা গ্রহণ করতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনার টিকা নিয়েছেন বা নিবেন তারাই পবিত্র হজের সুযোগ পাবেন।
উল্লেখ্য, আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করে এ বিষয়ে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও টিকা নেয়ার পক্ষে এক মত পোষণ করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















