ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৪ মার্চ ২০২১

সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় ইমরান খানকে মোদির চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখেছেন প্রতিবেশি দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। চিঠিতে তিনি দুই দেশের সুসম্পর্ক চান বলে জানান।

মঙ্গলবার (২৩ মার্চ) পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রতিবেশী দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদি জানিয়েছেন ভারত, ‘প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক চায়। তবে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে ভারত। সেটা হলো, পাকিস্তানকে সন্ত্রাসমূলক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে, সন্ত্রাসমূলক কাজকর্মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও চিঠিতে মোদি করোনাকালে নাগরিকদের জন্য ভালো কাজের জন্য পাকিস্তান সরকারের প্রশংসা করেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই ভারতের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় পাকিস্তানে।

প্রসঙ্গত, ১৯৪০ সালে ২৩ মার্চ অল ইন্ডিয়া মুসলিম লিগ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি জানিয়েছিল। সেই থেকে দিনটিকে পাকিস্তান দিবস হিসেবে পালন করে পাক নাগরিকরা।

প্রসঙ্গত, এর কয়েকদিন আগে করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা জানিয়েই ইমরানকে চিঠি পাঠিয়েছেন মোদি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়