আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:২০, ২৫ মার্চ ২০২১
অক্সফোর্ডের টিকার রপ্তানি সাময়িকভাবে স্থগিত করল ভারত
অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার করোনা টিকার রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এ খবর দিয়েছে বিবিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, করোনার বর্তমান পরিস্থিতিতে সামনের সপ্তাহগুলোতে ভারতে টিকার চাহিদা বেড়ে যাবে। এ কারণে নতুন সিদ্ধান্তটি নেওয়া হলো। যাকে ‘সাময়িক’ বলে উল্লেখ করা হচ্ছে। এ পরিস্থিতি এপ্রিলের শেষ নাগাদ বহাল থাকতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে চলমান কোভাক্সের স্ক্রিমের আওতায় থাকা ১৯০টি দেশের টিকা সরবরাহে ভারতীয় সিদ্ধান্তের প্রবাহ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট সম্প্রতি কয়েকটি দেশে অ্যাসট্রাজেনেকার টিকা দিতে দেরি করেছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল রয়েছে।
ইতিমধ্যে ৭৬ দেশে ৬ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে ভারত। যার বেশির ভাগই অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার। এ টিকা বাংলাদেশেও এসেছে। ক্রয় চুক্তি ও কোভাক্স স্ক্রিমের আওতায় আরও টিকা পাওয়ার কথা রয়েছে ঢাকার।
মূলত ভারতে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বুধবার চলতি বছরের মধ্যে দৈনিক হিসেবে রেকর্ড ৪৭ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, মারা গেছে ২৭৫ জন।
এই মাস থেকে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। যদিও এক বছর ধরে করোনাভাইরাস বিপর্যয়ে থাকা দেশটির স্বাস্থ্যখাত অনেকটাই নাজুক হয়ে পড়েছে।
ভাইরাসের বিস্তার ঠেকাতে অনেক রাজ্য আবার কারফিউ, লকডাউনের মতো কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে।
দিল্লি ও মুম্বাই শহর কর্তৃপক্ষ এর মধ্যেই বিমানবন্দর, রেল স্টেশন এবং শপিং মলের মতো জায়গায় গণহারে র্যাপিড টেস্ট করার নির্দেশনা জারি করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















