আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৪:২০, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৪:২০, ২৭ মার্চ ২০২১
ব্রাজিলে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড
ফাইল ছবি
বিশ্বে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ৩ হাজার ৬৫০ জন।
দেশটিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকে দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু এবং আক্রান্তের তালিকায় আছে ব্রাজিল। এরই মধ্যে সেখানে তিন লাখ সাত হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এ ছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















