আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৫, ২৭ মার্চ ২০২১
মিয়ানমারে হুঁশিয়ারির পর বিক্ষোভে গুলি, একদিনেই নিহত ৫০
মিয়ানমারে বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, আর তাতে অন্তত ৫০ জন বিক্ষোভকারী মারা গেছেন। এর আগে মিয়ানমার সামরিক জান্তা বিক্ষোভকারীদের মাথায় বা পেছন থেকে গুলি করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছিলো।
স্থানীয় সংবাদপত্র মিয়ানমার নাও এর খবরে বলা হয়েছে, শনিবার (২৭ মার্চ) বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
অন্যদিকে সামরিক জান্তা জানাচ্ছে, তারা জনগণকে রক্ষা করতে লড়াই করবে এবং গণতন্ত্রের জন্য প্রচেষ্টা চালাবে। খবর এএফপি ও রয়টার্সের।
বলা হয়েছে, মাথায় ও পেছনে গুলি করার জান্তার হুঁশিয়ারি উপেক্ষা করে ইয়াঙ্গুন, মান্দাল ও অন্যান্য শহরের রাস্তায় শনিবার বিক্ষোভে না গণতন্ত্রপন্থীরা। এসময় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী।
এই ঘটনাকে সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার দিন হিসেবে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্যদের গঠিত জান্তা বিরোধী গোষ্ঠী সিআরপিএইচ এর মুখপাত্র ডা. সাসা। তিনি বলেন, তিন শতাধিক নিরীহ নাগরিককে হত্যার মাধ্যমে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছেন সামরিক জেনারেলরা।
মিয়ানমার নাও জানিয়েছে, শনিবার ভোরে ইয়াঙ্গুনের শহরতলি ডালায় একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায় নিরাপত্তাবাহিনী। এতে চারজন নিহত এবং দশ জন আহত হন। অপরদিকে নগরীর ইনসেইন জেলায় বিক্ষোভে গুলি চালিয়ে অনূর্ধ্ব-২১ ফুটবল দলে খেলা এক যুবকসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এছাড়া ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো অঞ্চলে পূর্বের লশিও শহরে চারজন এবং পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। উত্তর-পূর্বের হোপিন শহরে একজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক নিহতের খবর মিলেছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















