ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৬, ২৭ মার্চ ২০২১

ভারতে একদিনে ৬২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাপী আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ২৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যা দেশটিতে একদিনে আক্রান্তের হিসেবে নতুন রেকর্ড।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২৪০।

দেশটিতে করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, শুক্রবার নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০২ জন।

দিল্লিতেও নতুনভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে মারা গেছে ৯ জন। বর্তমানে দিল্লিতে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়